ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১১৩ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়ক সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের তিতাস নদীর তীরবর্তী এলাকায় কৃষিজমি ও জলাশয় ভরাট করে গড়ে তোলা অবৈধ দোকান ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল ১১ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ও মোঃ আতাউর রহমান উপস্থিত ছিলেন। অভিযানকালে অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি দোকান ও স্থাপনা ভেঙে ফেলা হয়। একই সাথে সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করার অপরাধে দুই ব্যক্তিকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে অধিকাংশ দখলদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এ সময় কয়েকটি দখলকৃত দোকান ও জমির মালিকদেরকে জমির বৈধ মালিকানার কাগজপত্র এবং প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ভূমি অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে তাদের স্থাপনাও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা। অভিযানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, তিতাস নদী, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আজ প্রাথমিকভাবে চারটি দোকান ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি সড়ককে কেন্দ্র করে গড়ে উঠা অন্যান্য অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। তিনি বলেন, যারা এই কৃষি জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, তাদের বৈধ কাগজপত্র যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৭:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬