ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া

সম্পূর্ণ ফিট না থাকলেও আফগানদের বিপক্ষে খেলবেন তামিম!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত এক মাস ধরে পিঠের চোটে ভুগছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম। তবে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে ফিরেছেন তিনি।

অনুশীলনে ফিরলেও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তামিম। ওয়ানডে সিরিজেও তার পারফরম্যান্স নিয়ে সংশয় ছিল। তবে সংশয় দূর করেছেন তামিম নিজেই। আগামীকাল বুধবার (৫ জুলাই) প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন তামিম। পুরোপুরি ফিট না হলেও আফগানদের বিপক্ষে খেলবেন তামিম।

মঙ্গলবার (৪ জুলাই) চট্টগ্রামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি আগামীকালের (প্রথম ওয়ানডে) জন্য অ্যাভেইলেবল। শরীর আগের থেকে ভালো। তবে আমি বলব না যে আমি সম্পূর্ণ বা ১০০% ফিট। কাল খেলার পর বুঝবো কি অবস্থা। এখন পর্যন্ত বলতে পারি আমি আগামীকাল খেলব।’

তবে তামিম নিজেই বলেছেন, দলের দুর্ভোগের কারণ হতে চান না তিনি। তিনি বলেন, আমি দেখতে চাই কতটা মানিয়ে নিতে পারছি, আর কতটা পারছি না। কিন্তু আমি এমন কিছু করব না যাতে দলের ক্ষতি হয়। আমি সবসময় বলি ব্যক্তি থেকে দল সবার আগে। এখন আমার মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। খেলার সময় যদি মনে হয়, আমি প্রস্তুত নই বা কোনো ঝুঁকি থাকতে পারে, তাহলে আমি এবং চিকিৎসা বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি আগামীকালের জন্য ফিট, দেখা যাক কি হয়।

সম্পূর্ণ ফিট না থাকলেও আফগানদের বিপক্ষে খেলবেন তামিম!

আপডেট সময় : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩