ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার 

বাজে পারফরম্যান্সের পরও লাভবান টাইগাররা:পাচ্ছে ২কোটি টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

চলমান বিশ্বকাপে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ভারতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। নয় ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। খেলার মাঠে তেমন কোনো অর্জন না থাকলেও মাঠের বাইরে সুবিধা পেয়েছে বাংলাদেশ দল। কারণ, এত বাজে পারফরম্যান্সের পরও বিশ্বকাপ থেকে প্রায় দুই কোটি টাকা পাচ্ছে টাইগাররা।

এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি ৪০,০০০ মার্কিন ডলার পাবে। এবং প্রথম পর্বে খেলার জন্য মোট ১০০,০০০ মার্কিন ডলার পাবেন টাইগাররা। প্রথম রাউন্ডে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচগুলো জিতেছিল বাংলাদেশ। এই দুই জয়ের জন্য সাকিব আল হাসানের দল পাবে মোট ৮০ হাজার ডলার। এছাড়াও প্রথম পর্বে অংশগ্রহণের জন্য অতিরিক্ত এক লক্ষ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশি মুদ্রায় এই বিশ্বকাপ থেকে টাইগাররা পাচ্ছে প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)। টাইগাররা সেমিফাইনালে খেললে টাকার অঙ্কটা নিশ্চিত অনেক বেড়ে যেত।

বাজে পারফরম্যান্সের পরও লাভবান টাইগাররা:পাচ্ছে ২কোটি টাকা

আপডেট সময় : ০৬:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩