সংবাদ শিরোনাম :
বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৫ বার পঠিত

মনিরুজ্জামানর মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত ২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও খাঁটিহাতা হাইওয়ে পুলিশ জানান, নরসিংদী থেকে হানিফ পরিবহন একটি যাত্রীবাহী বাস সিলেটে হযরত শাহজালাল (রঃ) মাজারে যাওয়ার পথে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়। এতে বসে থাকা কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলাকালে মহাসড়কে অন্তত আধা ঘন্টা যান চলাচল ব্যাহত হয়।



















