ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১১ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ, কোচিং ব্যবসা বন্ধ, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এই কর্মসূচি পালিত হয়।  মানববন্ধন চলাকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আহবায়ক ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক মুনিয়া মাহিন, উদীচী,ব্রাহ্মণবাড়িয়ার সদস্য এ.এস.এম সিয়াম, আবদুল্লাহ আল নোমান মুন্সী, শিহাব হাসান জাকু, আজহারুল ইসলাম ইমন এবং নারী ও শিশু অধিকার সংগঠন সুরক্ষার সংগঠক জেরিন শবনম লোপা প্রমুখ।  মানববন্ধনে আর্ন্তজাতিক বাণিজ্য ও জাতীয় স্বার্থের প্রসঙ্গ  তুলে বক্তারা কথিত “মার্কিন দাসত্বের বাণিজ্য চুক্তি” বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক কোনো বাণিজ্যিক চুক্তি জনগণের ওপর চাপিয়ে দেয়া উচিত নয়। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধরনের চুক্তি পর্যালোচনার আহবান জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। অন্যদিকে কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ ও অর্থনৈতিক বোঝা তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কার প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই চার দফা দাবি দ্রæত বাস্তবায়নের জন্য মানববন্ধনে দাবি জানানো হয়।  মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে- শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করা, কোচিং ব্যবসা বন্ধ করা, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো, দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করা। মানববন্ধনে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরাসহ সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা অংশ নেন।
ট্যাগস :

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬