ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ২৫

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ২৫৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজা শহরের দক্ষিণে তথাকথিত নেটজারিম করিডোরের কাছে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। খবর আল জাজিরার।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে অবস্থিত আল-কারারা শহরের কাছে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নাসের হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফলে ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোত্রিচ উভয়ই যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ হবেন এবং তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভির সহিংসতা ও ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উসকে দিয়েছেন।

প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, এটা অত্যন্ত আপত্তিকর যে নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের এ ধরনের ব্যবস্থার সম্মুখীন হতে হচ্ছে। স্মোত্রিচ এবং বেন-গভির উভয়ই গাজায় যুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানের জন্য সমালোচিত হয়েছেন।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।

ট্যাগস :

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ২৫

আপডেট সময় : ০২:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫