ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo বাবাকে হারানোর পর প্রথম গোল মেসির, ফিলাডেলফিয়ার সঙ্গে মায়ামির ড্র Logo ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম Logo বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে তুরস্ক, হুঁশিয়ারি ইসরায়েলের Logo ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষে  আহত ৩৫ Logo আপনার লাশ বিলের পানিতে ভাসিয়ে দেবো’ -নওগাঁয় ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি সেবাগ্রহীতার Logo নবীনগরে কুপ্রস্তাবে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ Logo উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

আপনার লাশ বিলের পানিতে ভাসিয়ে দেবো’ -নওগাঁয় ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি সেবাগ্রহীতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৯১ বার পঠিত

Screenshot

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সেবাগ্রহীতা কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, “আপনার লাশ আমি বিলের পানিতে ভাসিয়ে দেবো”। একই সঙ্গে তিনি কর্মকর্তার চলাচলের ওপর নজর রাখার কথাও বলেন।
গত সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকায় অবস্থিত নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্য এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে জেলার সকল ভূমি অফিসসহ স্থানীয়দের মাঝে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এঘটনার একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে।
ভিডিওতে দেখা যায়, নামজারির নথি হাতে সাদা পাঞ্জাবী ও টুপি পরিহিত অবস্থ্যায় মোস্তাফিজুর রহমান নামের এক সেবাগ্রহীতা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান।
ভিডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, “কাগজপত্র না দেখে আপনি আমার খারিজ বাতিল করলেন কেনো? এর আগেও একবার বাতিল করেছিলেন। সেটা ফেরত আনতে লেগেছে ১৫ দিন”।
জবাবে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, “তিন মাস হলো আইডিতে আছে। দাগ সংশোধন করে নিয়ে আসেন। আমি বলেছি দিয়ে দিবো”।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমান বলেন, “সংশোধন করে নিয়ে আসবো, কিন্তু তার আগেই আপনি বাতিল করলেন কেনো? আপনি কি খালি হাতে মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করেন? আমার ক্ষতি করে যেতে পারবেন? আপনার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেবো। সেটা চ্যালেঞ্জ করলাম। কীভাবে অফিস থেকে বাড়িতে যান সেটি দেখে নিবো”।
সরকারি অফিসে ঢুকে একজন কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, “এটা হুমকি নয়, সবার সামনে বলছি। আমি এটা করে দেখাবো। এরপর আমার যা হবে হবে”।
মোস্তাফিজুর রহমান বলেন, “গত ১৮ মে তিনি নিজের একটি জমির নামজারি (খারিজ) করার জন্য আবেদন করেছিলেন। প্রথমে আবেদনটি বাতিল করা হয়, এরপর পুনরায় আবেদন করলেও সেটিও বাতিল হয়। এভাবে তাকে বার বার হয়রানি করেছেন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম”।
মোস্তাফিজুর রহমানের এসব অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম। এ সংক্রান্ত বিষয়ে কথা বলতে এসিল্যান্ডের (সহকারী ভূমি কমিশনার) নিষেধ আছে বলেও জানান তিনি।
ওইদিন এসিল্যান্ড ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। পরের দিন (১৯ আগস্ট) দুপুরে অফিসে গিয়ে দেখা করলে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, “বিষয়টি আপোষ মিমাংসা করা হয়েছে। হুমকিদাতা ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন”।
নাম প্রকাশ না করার শর্তে নওগাঁয় কর্মরত কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলেন, “ভূমি সেবা নিয়ে অসন্তোষ থাকলে অভিযুক্তের বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করার সুযোগ ছিলো। অথচ সেটি না করে প্রকাশ্যে সবার সামনে অফিসে ঢুকে আমাদের কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে গেলো। এটা রফাদফা করার আইনগত সুযোগ এসিল্যান্ডের নেই। ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি ক্ষতিয়ে দেখে ব্যবস্থ্যা নেওয়ার সুযোগ রয়েছে”।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, “ভূমি অফিসে ঢুকে ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া কোন ছোটখাটো বিষয় নয়। এই ধরনের ঘটনা আপোষ মিমাংসার সুযোগ সেই। আগামী এক সপ্তাহের মধ্যে এসিল্যান্ড আইনগত পদক্ষেপ না নিলে আমি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো”।
ট্যাগস :

আপনার লাশ বিলের পানিতে ভাসিয়ে দেবো’ -নওগাঁয় ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি সেবাগ্রহীতার

আপডেট সময় : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬