ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ Logo বাবাকে হারানোর পর প্রথম গোল মেসির, ফিলাডেলফিয়ার সঙ্গে মায়ামির ড্র Logo ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম Logo বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে তুরস্ক, হুঁশিয়ারি ইসরায়েলের Logo ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষে  আহত ৩৫ Logo আপনার লাশ বিলের পানিতে ভাসিয়ে দেবো’ -নওগাঁয় ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি সেবাগ্রহীতার Logo নবীনগরে কুপ্রস্তাবে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, Logo ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ Logo উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

বাবাকে হারানোর পর প্রথম গোল মেসির, ফিলাডেলফিয়ার সঙ্গে মায়ামির ড্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৭ বার পঠিত

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর প্রথমবার গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে গোল করেন তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বাবার মৃত্যুর পর দ্রুতই আর্জেন্টিনা থেকে যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। কিন্তু আগের ম্যাচে গোল করতে পারেননি তিনি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি। গোলের পর সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন।

গোল উদযাপনেও ছিল আবেগের ছোঁয়া। দুই হাতের অনামিকা আকাশের দিকে তুলে প্রয়াত দাদি সেলিয়া অলিভেরা ও বাবা হোর্হে মেসিকে স্মরণ করেন তিনি। ছোটবেলা থেকেই মেসির ফুটবলজীবনে দাদির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অন্যদিকে বাবা হোর্হে ছিলেন তার অন্যতম প্রধান ভরসার জায়গা এবং দীর্ঘদিন ছেলের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর চলতি সপ্তাহে আবেগঘন এক বার্তায় মেসি তার দীর্ঘ ক্যারিয়ারে বাবার অবদানের কথা স্মরণ করেন। বাবার শারীরিক অবস্থার অবনতির সময় বিশ্বকাপে খেলতে গিয়ে যে মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেটিও তুলে ধরেন তিনি।

বাবার মৃত্যুর পর আগের দুই ম্যাচে গোল পাননি মেসি। এর মধ্যে প্রথম ম্যাচে মেক্সিকোর লিওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় মায়ামি। পরের ম্যাচে এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হারে তারা। ওই ম্যাচে একটি পেনাল্টিও মিস করেছিলেন মেসি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে গোলটি চলতি মৌসুমে মেসির ১৩তম গোল। এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে মাত্র এক গোল পিছিয়ে রয়েছেন তিনি। গত মৌসুমে এমএলএসের এই ব্যক্তিগত পুরস্কার জিতেছিলেন মেসি।

ম্যাচের ড্রয়ের ফলে মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৩৯-এ। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

কৈশোরে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে বার্সেলোনায় যাওয়ার সময় থেকেই হোর্হে মেসি ছেলের ক্যারিয়ারের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। মেসির পেশাদার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বাবার পরামর্শ ও ব্যবস্থাপনা ছিল তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

ট্যাগস :

বাবাকে হারানোর পর প্রথম গোল মেসির, ফিলাডেলফিয়ার সঙ্গে মায়ামির ড্র

আপডেট সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬