ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৫৩ বার পঠিত

মনিরুজ্জামান মনির স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ইসলামিক আধ্যাত্মিক কেন্দ্র মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ধারাবাহিকতায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পুণ্য মহা সম্মেলন এবং ছায়েয়্যদুল ওলামা আ’লা হযরত মাওলানা শাহ্ ছায়েদ কুতুবুর রহমান (র:)-এর ৫৬ তম পবিত্র ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​উপমহাদেশের ইসলামি আন্দোলনের অন্যতম স্থপতি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওস্তাদ ছায়েয়্যদুল ওলামা আ’লা হযরত মাওলানা শাহ্ ছায়েদ কুতুবুর রহমান (র:) ও ছায়েয়্যদুল আছফিয়া আলহাজ্ব আ’লা হযরত মাওলানা শাহ্ ছায়েদ আবু ছালেহ (র:)-এর সুযোগ্য উত্তরসূরী, প্রখ্যাত আলেম ও দরবার শরীফের গদ্দিনিশিন পীর ছায়েব আল্লামা শাহ্ সুফী ছায়েদ জাফরুল কুদ্দুছ গালেব সাহেব মাছিয়াতাতভী-এর দোয়ান্তে এই ঐতিহাসিক মাহফিল সফলভাবে সম্পন্ন হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠানের বিবরণ: ​প্রথম দিন (১১ই রবিউল আওয়াল / ২৫ আগস্ট, মঙ্গলবার): সকাল ৮ ঘটিকায় মাছিয়াতা মাজার শরীফে পবিত্র কোরআন খতমের মাধ্যমে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। বাদ আছর মিলাদ শরীফ ও বিশেষ দোয়া এবং বাদ মাগরিব জিকির-আজকার ও ওয়াজ-নছিহত অনুষ্ঠিত হয়। ​দ্বিতীয় দিন (১২ই রবিউল আওয়াল / ২৬ আগস্ট, বুধবার): ফজর নামাজের পর জিকির ও তালিম প্রদান করা হয়। সর্বশেষ দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরী মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে। মাহফিলে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক আশেকানে মোস্তফা, ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।

ট্যাগস :

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন

আপডেট সময় : ০৭:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬