ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন

কুককে ছাড়িয়ে সর্বকালের সেরা পাঁচে রুট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২০১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ক্রিকেট কিংবদন্তিদের রেকর্ড ভেঙে উর্ধ্বলোকে ছুটেই চলছেন জো রুট। এবার স্বদেশি কিংবদন্তি অ্যালিস্টার কুককে পেছনে ফেলে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন ডানহাতি ব্যাটার। বসেছেন টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা চার ব্যাটারের পাশে।

মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অপরাজিত থেকে রেকর্ড বইয়ে তোলপাড় তুলেছেন রুট। ইংল্যান্ডের হয়ে টেস্টে এতদিন সর্বোচ্চ রানের মালিক ছিলেন কুক। ১৬১ ম্যাচে ১২ হাজার ৪৭২ রান করা সাবেক এই তারকা ক্রিকেটারকে ছাড়িয়ে গেছেন রুট।

৪২তম ওভারের শেষ বলে পাকিস্তান পেসার আমের জামালকে চার হাকিয়ে কুকের রেকর্ড ভাঙেন রুট। সঙ্গে সঙ্গে করতালির মাধ্যমে পাকিস্তানে খেলা দেখতে আসা ইংল্যান্ড সমর্থকরা তাকে স্বাগত জানায়। সতীর্থরা স্যালুট দেন রুটকে। এই প্রতিবেদন লেখার সময় টেস্টে রুটের রান ১২ হাজার ৪৭৩।

মুলতান টেস্টের দ্বিতীয় দিনেও একটি বিশ্বরেকর্ড করেছেন রুট। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ হাজার রান করেছেন তিনি।

ট্যাগস :

কুককে ছাড়িয়ে সর্বকালের সেরা পাঁচে রুট

আপডেট সময় : ০৩:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪