ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক, জাবি উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ৩৩৭ বার পঠিত

ইউসূফ জামিল, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ ব্যাচের রসায়ন বিভাগের শিক্ষার্থী, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাঁর এ অর্জনে জাবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল এক অভিনন্দন বার্তায় উপাচার্য এ অভিনন্দন জানান। ড. মোবারক আহমদ খান বিজ্ঞান ও প্রযুক্তি’ ক্ষেত্রে এ পুরস্কার লাভ করেছেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য ড. মোঃ নুরুল আলম বলেন, বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমদ খানের এ পুরস্কার অর্জন পাট নিয়ে গবেষণায় তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতি। তাঁর এ পুরস্কার অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত ও গর্বিত। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মানিতবোধ করছে।আমি আশাবাদী, তিনি তার পাট গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করবেন। আমি ড. মোবারক আহমদ খানের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।

বিজ্ঞানী মোবারক আহমদ খান ২০০৯ সালে পাটের তৈরি ঢেউটিন উদ্ভাবন করেন যা জুটিন নামে পরিচিত।
এছাড়াও, ২০১৬ সালে তিনি মানবদেহের জন্য ক্ষতিকারক ফরমালিনের বিকল্প হিসেবে অক্ষতিকারক চিতোজানজ তৈরি করেন। সম্প্রতি তিনি পাট থেকে পরিবেশবান্ধব সোনালী ব্যাগ তৈরি করেছেন। এছাড়াও তিনি পাট দিয়ে অসংখ্য নিত্যপ্রয়োজনীয় জিনিস উদ্ভাবন করেছেন।

পাট বিষয়ক গবেষণায় সাফল্যের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ বিজ্ঞান একাডেমি মোবারক আহমদকে ২০১৫ সালে স্বর্ণপদক প্রদান করে। এছাড়া তিনি ২০১৬ সালে জাতীয় পাট পুরস্কার ও ২০১৭ সালে ফেডারেশন অব এশিয়ান কেমিক্যাল সোসাইটি পুরস্কারে ভূষিত হন। বিশ্বের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান তার কাজের উপর নথিপত্র প্রকাশ করে।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়ার জন্য মনোনীত করেছে সরকার। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক, তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়।অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পদক হস্তান্তর করা হবে।

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক, জাবি উপাচার্যের অভিনন্দন

আপডেট সময় : ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪