ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৬ বার পঠিত

জনগণের বিভিন্ন দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। রাজধানীর মুক্তাঙ্গণে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের কথিত ‘ভূতুড়ে’ বিল এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ঘোষিত লংমার্চে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা আরও বড় পরিসরে এবং অধিক শক্তি নিয়ে গন্তব্যে পৌঁছানো হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।

এ সময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও কয়েকটি কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। তার দাবি, গ্যাস, বিদ্যুৎসহ মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

নাহিদ ইসলাম ছাত্রদল সম্পর্কেও অভিযোগ তুলে বলেন, সংগঠনটি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যা অতীতের ছাত্ররাজনীতির একটি বিতর্কিত ধারার পুনরাবৃত্তি বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের

আপডেট সময় : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬