ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে সবার আগে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এমপি শ্যামল Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  Logo বহিষ্কৃত এমপি নজরুলকে ঘিরে নতুন অভিযোগ, বাড়ছে রাজনৈতিক বিতর্ক Logo এবার দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর Logo টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক Logo ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস

সিঙ্গাপুরে গাঁজা পাচারের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সিঙ্গাপুরে গাঁজা পাচারের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে চাঙ্গি কারাগারে ফাঁসি দেওয়া ব্যক্তির নাম থাঙ্গারাজ সুপিয়া (৪৬)। ২.২ পাউন্ড গাঁজা পরিবহনের চেষ্টা করার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। থাঙ্গারাজ সুপিয়ার পরিবারের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

থাঙ্গারাজের বোন লীলাবতী সুপিয়া জানান, জেল থেকে পরিবারের কাছে ডেথ সার্টিফিকেট হস্তান্তর করা হয়েছে। সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি) একটি বিবৃতিতে বলা হয়েছে যে ১ কেজির বেশি গাঁজা পাচারে জড়িত থাকার জন্য ২০১৮ সালে থাঙ্গারাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

আদালত ২০১৯ সালে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার আপিল খারিজ করে দেয়। রাষ্ট্রপতির কাছে যাবজ্জীবনের আবেদনও ব্যর্থ হয়েছে। পরিবারের সদস্যরা এবং মানবাধিকার কর্মীরা পরে প্রকাশ্যে তার ক্ষমার আবেদন করেন।

বিশ্বের অনেক দেশে গাঁজা বৈধ। তবে সিঙ্গাপুরে কঠোর মাদক আইন রয়েছে। দেশটির সরকার মাদক চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা বজায় রাখতে কঠোরভাবে এই আইন প্রয়োগ করে।

সিঙ্গাপুরে গাঁজা পাচারের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০১:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩