ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩১৮ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠিয়েছেন। বুধবার ২৯ জুলাই দুপুর ১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারস পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহার সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মোঃ আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা। এ সময় উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে ১০০ কার্টনে মোট ৬০০ পিস আনারস পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ভারতের সহকারী হাই কমিশন চট্টগ্রামের কর্মকর্তারা আনারস গ্রহণ করেন। পরে ঢাকা হাই কমিশনের লোকজন এসব আনারস বুঝে নেন। একটি পিকআপ ভ্যানে করে আনারস ঢাকায় নিয়ে আসা হয়। ৬০০ আনারসের ওজন ৭৪৮ কেজি। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং দুই অঞ্চলের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত আনারস পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে আম পাঠানো হয়। ত্রিপুরার কৃষি বিভাগের সচিব অপূর্ব রায় বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে আম উপহার দেওয়া হয়। আমাদের রাজ্যের পক্ষ থেকে আনারস উপহার দেওয়া হলো।
ট্যাগস :

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী 

আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬