ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স Logo স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল Logo পতনের নতুন স্তরে পাকিস্তানের ক্রিকেট, ওয়াসিম আকরামের উদ্বেগ Logo ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট Logo ফের চালু আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট, দুপুরেই বাড়বে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ Logo বার্ষিক সাধারণ সভা করল বিআইজেএফ Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের 

ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩১২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
দেশের কৃষিকে আরও আধুনিক, টেকসই ও উৎপাদনমুখী করতে গবেষণার মাধ্যমে যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষির উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল মঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে ব্রির বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে ব্রি ক্যাম্পাসে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং ব্রি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
মতবিনিময় সভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণানির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। এ জন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী ও উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সভা শেষে মন্ত্রী ব্রির রাইস অ্যানালাইটিক্যাল ল্যাব, ফার্ম মেশিনারি শেড এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় ব্রির বিজ্ঞানীরা ধানের নতুন জাত উদ্ভাবন, জার্মপ্লাজম সংরক্ষণ, কৃষিযন্ত্র উন্নয়ন এবং চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো. সাইফুল আজম খানসহ কৃষি মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর

আপডেট সময় : ০৮:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬