ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে সমবেদনা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৯২ বার পঠিত

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দুর্গত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের কারণে মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

তিনি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন ও সংহতির কথাও উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা ও কল্যাণের জন্য প্রার্থনা জানান।

উল্লেখ্য, টানা ভারী বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় পাহাড়ধসের কারণে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

ট্যাগস :

বাংলাদেশের বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে সমবেদনা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬