সংবাদ শিরোনাম :
কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
দেশের কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের অবস্থান শক্তিশালী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত করে রপ্তানি সক্ষমতা বাড়ানোই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কৃষিপণ্যের চাহিদা বাড়ানোর লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে রপ্তানির নতুন নতুন বাজার সৃষ্টি করা হবে। সারের বাজার নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে। তবে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরে কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন কৃষিমন্ত্রী। সভায় কৃষি গবেষণার পরিধি সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী এবং কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।