ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

সাকিবকে ‘ভুয়া’ বলছেন সমর্থকরা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাকিব আল হাসানের ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। দীর্ঘ এই ক্যারিয়ারে বহুবার বিতর্কে জড়িয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। প্রচুর সমালোচিত হলেও ভক্তদের সরাসরি তোপের মুখে পড়েননি সাকিব। তবে এবার ভক্তদের মুখে সরাসরি দুয়ো শুনলেন বাংলাদেশি অধিনায়ক।

বিশ্বকাপে একদমই ভালো অবস্থায় নেই বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে টাইগাররা। বিশ্বকাপের মাঝপথে দলকে ভারতে রেখে দেশে ফিরে মিরপুরে অনুশীলন শুরু করেন অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় দিনে সাকিব আজও মিরপুরে গিয়েছিলেন অনুশীলন করতে। এরমধ্যে সাকিব আল হাসান নিজেকে খুঁজছেন হারিয়ে। তাই ঢাকা ফিরে শৈশবের কোচ ও মেন্টর নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হয়েছেন সাকিব।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করতে সকাল ৯টা ৭০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে পৌঁছান সাকিব। এরপর সেখানে ৩ ঘণ্টার বেশি অনুশীলনের পর দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেন বাংলাদেশের অধিনায়ক।

মিরপুর ত্যাগ করার সময় সমর্থকদের থেকে দুয়ো শুনেছেন সাকিব। অনুশীলন শেষে বের হওয়ার সময় সমর্থকরা সাকিবকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে চিৎকার করেন। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন সাকিব।

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি তিনি।

সাকিবকে ‘ভুয়া’ বলছেন সমর্থকরা!

আপডেট সময় : ০৪:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩