ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন

সমালোচনা পাত্তা দিচ্ছেন না লিটন দাস!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে লাল ও সবুজের প্রতিনিধিরা টুর্নামেন্ট থেকে প্রথমেই বিদায় নিয়েছে, সেমিফাইনাল খেলা তো এখন অনেক দূরে। এমন পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। কিন্তু এসব সমালোচনায় খুব একটা পাত্তা দিচ্ছেন না টাইগার ওপেনার লিটন দাস।

কলকাতার ইডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে শোচনীয় হারে আসর থেকে প্রায় ছিটকে গিয়েছিল বাংলাদেশ। শেষমেশ গতকাল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় হারে বিদায় নিশ্চিত হয়।

ম্যাচশেষে নিজেদের ভাগ্যকেই দুষলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলেন, ‘আমাদের ভাগ্যটাই কাজ করছে না। আমরা চেষ্টা করছি। সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। দিনশেষে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস দেখেন অনেকসময় লাক ফেভার করছে না।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে লিটন দাস বলেন, মিডিয়া বা কে কী বলছে সেটি দেখার মতো সময় নেই আমাদের। আমরা আশা করবো যেন সবাই আমাদের সাপোর্ট করে। কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই। আমরা চাই সবাই সাপোর্ট করবেন, এটা নতুন কিছু না। ব্যর্থতা আসবে সফলতাও আসবে। আপনারা এতদিন সাপোর্ট করে আসছেন দর্শক হিসেবে। আপনাদের জন্যই আমরা ক্রিকেটটাকে এত উপভোগ করি। বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে। আশা করি এরপরেও সাপোর্ট করবেন।’

লিটন আরও বলেন, ‘সামনের যে দুটি ম্যাচ আছে সেগুলোতে অনেক চ্যালেঞ্জ হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আজ যদি প্রথম বলে আউট হয়ে যাই, তাহলে পরের ম্যাচে সুযোগ আসবে কীভাবে ভালো করা যায়। সবার জন্যই এটা প্রযোজ্য। আপনি ব্যর্থ হবেন, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটিই ভাববেন। আমি চেষ্টা করবো দলীয়ভাবে যেন ভালো খেলতে পারি।’

চলমান বিশ্বকাপের সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজয়ে টাইগারদের পয়েন্ট মাত্র ২। তাই পয়েন্ট টেবিলে ৯ নম্বরে থাকায় কাগজ-কলমেও বিশ্বকাপকে বিদায়ই বলতে হচ্ছে সাকিবদের। একই সঙ্গে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনাও অনেকটা ফিকে হয়ে এসেছে লাল-সবুজের প্রতিনিধিদের।

সমালোচনা পাত্তা দিচ্ছেন না লিটন দাস!

আপডেট সময় : ০৪:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩