ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

বিশ্বকাপ জয়ের বর্ষপূতি:সোশ্যাল মিডিয়ায় মেসির আবেগঘন পোস্ট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ঠিক এক বছর আগে ১৮ ডিসেম্বর, ২০২২ তারিখে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের ১ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন।

ইনস্টাগ্রামে বিশ্বকাপ জয়ের রাতের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। আর্জেন্টিনার এই পোস্টার বয় একটি বাক্যে তিনটি শব্দ একত্রিত করে তার অনুভূতি ব্যাখ্যা করেছেন। আর সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়।

পোস্টে মেসি লিখেছেন, ‘আমার ফুটবলজীবনের সবচেয়ে সুন্দর পাগলামির একটা বছর পার করলাম। অবিস্মরণীয় স্মৃতি রয়েছে যা হৃদয়ে থেকে যাবে সারা জীবন। সবাইকে বিশ্ব জয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা।’

পোস্টটিতে কাতারের লুসাইল স্টেডিয়ামের বাইরে মেসির বিশ্বকাপ খেলার একটি ছবিও রয়েছে। এছাড়া মেসির বিশ্বকাপ ট্রফিতে চুমু খাওয়ার ছবি, বিছানায় ট্রফি নিয়ে ঘুমানোর ছবি এবং পুরো আর্জেন্টিনা দলের সঙ্গে জয় উদযাপনের ছবি রয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে আর্জেন্টিনার ভক্তরা উল্লাস করছে।

এক বছর আগে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ গোলে। পরে ট্রাইব্রেকারে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-২ গোলে জয় পায় আর্জেন্টিনা।

দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ এনে দেয় লিওনেল মেসি। জীবনের অধরা স্বপ্ন পূরণ করলেন তিনি।

বিশ্বকাপ জয়ের বর্ষপূতি:সোশ্যাল মিডিয়ায় মেসির আবেগঘন পোস্ট

আপডেট সময় : ০৭:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩