ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

বাংলাদেশের মাটিতে মার্টিনেজ এর ১১ ঘন্টার ঝটিকা সফর!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ১৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত ডিসেম্বরে বহুল কাঙ্খিত বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে উল্লাসে মেতেছিলেন লাখো বাংলাদেশী আর্জেন্টাইন ভক্তরা। বিশ্বকাপ জয়ের স্বপ্নের নায়ক আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এখন বাংলাদেশে। তিনি ভোর সোয়া পাঁচটায় বাংলাদেশে এসেছেন।

মার্টিনেজ মূলত কলকাতা সফরে এসেছিলেন। তার আগে বাংলাদেশের মানুষের সমর্থন শোধ করতে ১১ ঘণ্টার ঝটিকা সফরে বাংলাদেশের মাটিতে পা রাখলেন এই বিশ্বজয়ী তারকা। তাকে বাংলাদেশে আনার মূল সংগঠক ফান্ডেডনেক্সট নামে একটি আইটি কোম্পানি। মার্টিনেজকে স্বাগত জানাতে আর্জেন্টিনার ভক্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

ভোরে ঢাকায় পৌঁছে তিন ঘণ্টা বিশ্রামের পর হোস্ট কোম্পানির অফিসে পৌঁছান মার্টিনেজ। সেখানে দেশের সেরা অধিনায়ক মাশরাফির সঙ্গে দেখা করেন মার্টিনেজ। বিশ্বকাপজয়ী এই তারকার সঙ্গে প্রায় আধা ঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি। এ সময় তার সঙ্গে ছিলেন তার দুই সন্তান হুমাইরা মর্তুজা ও সাহেল মর্তুজা।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথেও সাক্ষাত করেন মার্তিনেজ। ওই সময়ই এমিলিয়ানো মার্টিনেজকে তিনটি উপহার দেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।

আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন লিওনেল মেসির এই সতীর্থ।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে মার্টিনেজের ১১ ঘন্টর সফর শেষ হয়েছে।

বাংলাদেশের মাটিতে মার্টিনেজ এর ১১ ঘন্টার ঝটিকা সফর!

আপডেট সময় : ০৪:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩