ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

জবি প্রেসক্লাবের নেতৃত্বে সুবর্ণ-সৌদিপ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ৩০৭ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রগতিশীল চিন্তাধারা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সুবর্ণ আসসাইফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলা প্রতিবেদক মেহেরাবুল ইসলাম সৌদিপ।আজ বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ও জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

এসময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিডি নিউজের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন, নির্বাচন কমিশনার ও ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার হেদায়েত উল্লাহ খান, নির্বাচন কমিশনার ও এনটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার ও প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহীন, নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও নির্বাচনের সমন্বয়ক সদ্য সাবেক সভাপতি মো. মোস্তাকিম আহমেদ ও সাধারণ সম্পাদক আরমান হাসানসহ জবি প্রেসক্লাবের নতুন নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ঢাকা প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুজাহিদ বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা আহনাফ তাহমিদ ফাইয়াজ।

জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৩ এ প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. মেহেদী হাসান ও অর্থ সম্পাদক পদে চ্যানেল আই অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিদুয়ান ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন ও সারাবাংলা ডট নেটের জবি করেসপন্ডেন্ট আবু সুফিয়ান সরকার শুভ।

ফলাফল ঘোষণার পর জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

জবি প্রেসক্লাবের নেতৃত্বে সুবর্ণ-সৌদিপ

আপডেট সময় : ০৬:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩