ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

গ্লোবাল সুপার লিগে ইতিহাস গড়লেন তানজিম সাকিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২৭৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবারই প্রথম মাঠে গড়িয়েছে গ্লোবাল সুপার লিগ। উদ্বোধনী আসরে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। গায়ানা এমাজন ওয়ারিয়র্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই জাত চিনিয়েছেন তিনি। গ্লোবাল সুপার লিগের ইতিহাসে প্রথম উইকেটের মালিক হয়েছেন তানজিম সাকিব। লাহোর কালান্দার্সের ওপেনার মির্জা বাইগকে এলবিডব্লিউ করে এই ইতিহাস গড়েন টাইগার পেসার।

সাকিব দুর্দান্ত বোলিং করেছেন এই ম্যাচে, জিতেছে তার দল গায়ানাও। ৩.২ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন তিনি প্রথমে ব্যাট করে সাকিব-ডোয়াইন প্রিটোরিয়াসদের তোপে ১৯.২ ওভারে ১২৫ রানেই গুটিয়ে গিয়েছিল লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান (৪৫ বলে) করেন টম অ্যাবেল।জবাবে শাই হোপ আর কেমো পলের ব্যাটে ১৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় গায়ানা। হোপ ৪৩ বলে অপরাজিত ৪৫ আর পল ১৩ বলে দুটি করে চার-ছক্কায় খেলেন হার না মানা ২৭ রানের ইনিংস।

ট্যাগস :

গ্লোবাল সুপার লিগে ইতিহাস গড়লেন তানজিম সাকিব

আপডেট সময় : ০৩:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪