ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২২৩ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠি রাজাপুরের আদাখোলা ভাতকাঠি যুব সংঘ পাঠাগারের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট – ২০২৬ এর রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত হলো ১৮ জুন, বৃহস্পতিবার বিকাল ৪টায়। বড়ইয়া ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন মাঠে শত শত দর্শকের উপস্থিতিতে জমে উঠে এ ফাইনাল ম্যাচ ফাইনালে মুখোমুখি হয় ভাতকাঠি একতা ফাউন্ডেশন বনাম আদাখোলা জনসেবা স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ভাতকাঠি একতা ফাউন্ডেশন চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। আদাখোলা জনসেবা স্পোর্টিং ক্লাব রানার্সআপ খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার বিতরণ বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, আব্দুস সালাম সিকদার তোতা এবং সন্মানিত অতিথি বৃন্দ। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাইফুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন। দর্শকদের মতে, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ উপভোগ করলেন তারা। দুই দলের খেলোয়াড়রাই অসাধারণ পারফর্ম করে। অতিথিরাও আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এ রকম আয়োজন এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বড় ভূমিকা রাখবে। আয়োজক কমিটিকে দর্শক ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

ট্যাগস :

বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন।

আপডেট সময় : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬