ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন  Logo কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় বিশাল চাকুরি মেলা Logo কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল Logo আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২৩ বার পঠিত
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।সোমবার(২২ জুন)সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান উপস্থিত ছিলেন। কৃষি অফিস সুত্রে জানা যায়,খরিপ-২ মৌসুমে ২৯ শতাধিক কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে ধান বীজ,১০ কেজি করে ডিওপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।এ ছাড়াও  ১২০জন কৃষকের প্রত্যেকের মাঝে ১০ গ্রাম করে মরিচ বীজ,৫কেজি ডিওপি সার,৫ কেজি এমওপি সার,বালাই নাশক ও মোট ৫৮৬ জনের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।
ট্যাগস :

নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন 

আপডেট সময় : ০৭:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬