ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৮৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১২ মে ২০২৬ ।।

ঘরের মাঠে এর আগে Australia, England, New Zealand, West Indies ও Zimbabwe-কে হারালেও কখনোই পাকিস্তানের বিপক্ষে হোম টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের পর এবার নিজেদের মাঠেও পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা। মিরপুর টেস্টে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে সফরকারীদের ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের দারুণ এক জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। শেষ বিকেলে বাংলাদেশের বোলারদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। বিশেষ করে নাহিদ রানার গতির সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তিনি টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন। ২৬৮ রানের লক্ষ্য দেওয়ার পর ম্যাচের ফল কী হবে তা নিয়ে শঙ্কা থাকলেও শেষ সেশনে দুর্দান্ত বোলিংয়ে সেই সংশয় দূর করে দেন বাংলাদেশের বোলাররা। নাহিদ রানা গুরুত্বপূর্ণ সময়ে ফিরিয়ে দেন অভিজ্ঞ দুই ব্যাটার সউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে। এতে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। অন্যদিকে তাইজুল ইসলাম এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হাসান আলিকে। পরে নোমান আলিকেও একইভাবে আউট করে পাকিস্তানের শেষ প্রতিরোধ ভেঙে দেন নাহিদ রানা। ফলে ঐতিহাসিক এক জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ট্যাগস :

নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ

আপডেট সময় : ০৫:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬