ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে প্রদর্শিত হয়ে আসা দুই কালজয়ী চলচ্চিত্র ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আর না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে বিমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরপর দুটি জনপ্রিয় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করে দেওয়ায় স্যোশাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। চলচ্চিত্র দুটির পরিচালক ও প্রযোজক বিশিষ্ট নির্মাতা তানভীর মোকাম্মেল নিজেও বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করেছেন। সিনেমা দুটিই দেশের চলচ্চিত্র অঙ্গনে বিশেষ প্রশংসিত ও একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ চলচ্চিত্রটি ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকির আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ দেশের খ্যাতনামা একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। ১৯৪৭ সালের দেশভাগ ও তৎকালীন আবহ নিয়ে ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘চিত্রা নদীর পারে’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবী প্রমুখ।

ট্যাগস :

বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

আপডেট সময় : ০২:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬