ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি

প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পঠিত

প্রিয় অভিনেত্রীকে একনজর দেখার উন্মাদনা। হাজারও ভক্তের ভিড়ে মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। শুরু হলো হুড়োহুড়ি, একপর্যায়ে পাথর ছোড়া হলো অভিনেত্রীকে বহনকারী গাড়িতে। ভেঙে গেল জানালার কাচ।

ঘটনাটি ঘটে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিহারে। তবে ঘটনার সময় নিরাপদেই ছিলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বিহারের বিহারশরিফে একটি জুয়েলারি শোরুম উদ্‌বোধনে গিয়েছিলেন কাজল। তার আসার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখার জন্য শুরু হয় হুড়োহুড়ি। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের ভিড় সামলাতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। এতে একটি ফর্চুনার গাড়ির কাচ ভেঙে যায়। তবে ওই সময় কাজল সেই গাড়িতে ছিলেন না।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানস্থল ঘিরে বিপুলসংখ্যক মানুষের ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হয়।

পরে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে কাজল জানান, তিনি সুস্থ ও নিরাপদ আছেন। ভক্তদের দুশ্চিন্তা না করার অনুরোধের পাশাপাশি তাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও জানান অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় কাজলের। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি ।

ট্যাগস :

প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা

আপডেট সময় : ০৫:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬