ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী Logo রাঙামাটির রঙে প্রভার চোখ জুড়ালো Logo জ্যোতিদের ব্যাটিং ব্যর্থতা : ব্যাটিং কোচকে নিয়েও সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি Logo প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজাপুরে সেমিনার Logo সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে জার্মান বিশেষজ্ঞদলকে স্পিকারের আমন্ত্রণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজাপুরে সেমিনার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষায়ও গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করা প্রয়োজন।
সেমিনারে প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সেমিনার শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ২৭ জন শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ট্যাগস :

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রাজাপুরে সেমিনার

আপডেট সময় : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬