ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পঠিত

নাইকির সঙ্গে দুই দশকের সম্পর্কের ইতি টেনেছেন কিলিয়ান এমবাপ্পে। সুইস ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অন-এর সঙ্গে নতুন চুক্তি করেছেন এই ফরাসি তারকা। তারপরই স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট অ্যাঞ্জেল ভিলানুয়েভা এমবাপ্পেকে গুরুতর চোটের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেন। এক সপ্তাহ পর সত্যিই চোটে পড়লেন ফরাসি অধিনায়ক। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের বিপক্ষে এমবাপ্পের গোলে ১-০ গোলে জয় পায় ফ্রান্স। জয়সূচক গোল করার সময় বাঁ হাঁটুর টেন্ডনে চোট পান এমবাপ্পে। এই ম্যাচে প্রথমবার নতুন বুট পায়ে দিয়ে খেলতে নেমেছিলেন তিনি। যন্ত্রণাকাতর এমবাপ্পে প্রাথমিক চিকিৎসা নিয়ে আরও কয়েক মিনিট খেলা চালিয়ে যান। তবে কিছু পরেই এমবাপ্পে জানিয়ে দেন, তিনি আর খেলতে পারছেন না।

এই চোটের পর অনেকেই নতুন বুটের সঙ্গে যোগসূত্র খুঁজে পেয়েছেন। কারণ ফ্রান্স-তুরস্ক ম্যাচের আটদিন আগে ভিলানুয়েভা সতর্ক করেছিলেন। এক্স-এ এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘জুতোর যে কোনও বদলে (জুতোর সোল, স্টাড, কুশনিং বা ওজন) পায়ের ভারসাম্যে তারতম্য হয় এবং পা, গোড়ালি, হাঁটু এবং পেশিতে চাপ পড়তে পারে। ফলে চোটের সম্ভাবনা বেড়ে যায়। এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে।’এমবাপ্পে মাঠ ছাড়ার পর ফরাসি ফেডারেশন টিএফএফ প্রাথমিক পরীক্ষার কথা জানিয়ে লেখে, ‘জয়সূচক গোল করার পর কিলিয়ান এমবাপ্পে তার হাঁটুতে চোট পান। তিনি টেন্ডনের ইনজুরিতে পড়েছেন। চিকিৎসার জন্য মাদ্রিদে ফিরে যাবেন তিনি।’

ট্যাগস :

নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও

আপডেট সময় : ০২:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬