ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী অভিযানের নামে খাইরুল ইসলাম মান্নান নামের এক যুবককে ডাকাতির মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায়, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে ছেলের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন, ভুক্তভোগী খায়রুল ইসলাম মান্নানের মা নাছিমা আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানায় গত ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন মাদকবিরোধী অভিযানের অজুহাতে, আমার ছেলে খায়রুল ইসলাম মান্নানকে আটক করেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় নিয়ে ৩৯৯/৪০২ পেনাল কোড ধারায় একটি মিথ্যা ডাকাতির মামলায়, মামলা নং -০৪, জি আর ৫৫৩/২৬ গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করেন। ভুক্তভোগী মায়ের দাবি ডাকাতির ঘটনার সাথে আমার ছেলে কোনভাবেই জড়িত নয়। আমার ছেলে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন, অহেতুক অতি উৎসাহী হয়ে, এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমার ছেলেকে এই মিথ্যা মামলায় জড়িয়ে আমার পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আমি এই অন্যায়ভাবে গ্রেফতারের বিরুদ্ধে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। নাছিমা আক্তার বলেন, আমি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠতদন্ত করে, অভিযুক্ত কর্মকর্তা বেলাল হোসেনের বিরুদ্ধে সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। আর কোন মায়ের সন্তান যেনো এভাবে পুলিশের মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়। পরে তিনি নিরপরাধ ছেলে খাইরুল ইসলাম মান্নানের মুক্তির দাবি জানান।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি

আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬