ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২২ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত সপ্তাহে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তির আওতায় ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে, তেহরান নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে পারলে ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা ও বৈশ্বিক বাজারে ইরানের প্রবেশাধিকার সহজ করার বিষয়েও ইতিবাচক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

চুক্তি স্বাক্ষরের পর গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের তেল খাত নিয়ে মার্কিন নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (২৩ জুন) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত কিছু বিধিনিষেধ থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা বহাল থাকলেও বিভিন্ন দেশের কাছে তেল বিক্রি অব্যাহত রেখেছিল ইরান। তবে সে ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারমূল্যের তুলনায় উল্লেখযোগ্য ছাড় দিতে হতো দেশটিকে। কারণ, ক্রেতারা যুক্তি দিতেন যে ইরানের কাছ থেকে তেল কিনলে যুক্তরাষ্ট্রের বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে।

নতুন পরিস্থিতিতে সেই চিত্র বদলাতে পারে। এখন ইরান আন্তর্জাতিক বাজারের প্রচলিত মূল্যে তেল বিক্রি করার সুযোগ পাবে। অর্থাৎ, অন্য দেশগুলো যে দামে তেল কিনছে, ইরানের তেলের ক্ষেত্রেও একই মূল্য পরিশোধ করতে হবে।

বিশ্লেষকদের মতে, এর ফলে ইরানের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবাহিত হতে পারে, যা দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ কাটিয়ে উঠতে সহায়ক হবে। এর ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রাতেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, অন্যান্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ইরানকে আরও কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার থেকে কার্যকর হওয়া সিদ্ধান্তের মাধ্যমে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না।

ট্যাগস :

মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান

আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬