ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন  Logo কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় বিশাল চাকুরি মেলা Logo কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল Logo আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। গতকাল রোববার ভোরে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাসন থানাধীন মোগরখাল এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংঘটিত একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে সদর থানা পুলিশ আরও চারজনকে গ্রেপ্তার করে। জিএমপির দাবি, গত রোববার সকাল ৬টা ৫ মিনিটের দিকে মোগরখাল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধা প্রদান এবং হুমকি দেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা এবং দণ্ডবিধির ১৮৬ ও ১৮৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন সংশ্লিষ্ট মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া মামলার তথ্যও যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তবে এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের স্বজন বা আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬