ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

সততা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি: অতিরিক্ত আইজিপির র‍্যাংক ব্যাজ পেলেন ফারুক আহমেদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২০২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের একজন সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুপরিচিত ফারুক আহমেদ আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার র‍্যাংক ব্যাজ লাভ করেছেন। ৭ জুন রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন তাকে নতুন পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। সম্প্রতি সরকার ফারুক আহমেদকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-২) পদে পদোন্নতি প্রদান করে। বর্তমানে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামের সন্তান ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা, মেধা ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করলেও নানা সময় তিনি পদোন্নতি বঞ্চনার শিকার হয়েছেন বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তার মতো একজন মেধাবী ও সৎ কর্মকর্তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অনেকেই মনে করেন। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তাকে প্রত্যাহার করা হয়। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি পেশাদারিত্ব, সততা ও কর্মনিষ্ঠা বজায় রেখে দায়িত্ব পালন অব্যাহত রাখেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনে শুরু হওয়া পুনর্বিন্যাস ও পদোন্নতির ধারায় তিনি নতুন করে মূল্যায়িত হন। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পেয়ে দক্ষ প্রশাসক হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দেন। ডিএমপিতে দায়িত্ব পালনকালে শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং পেশাদার ব্যবস্থাপনায় তিনি প্রশংসিত হন। পরে তাকে র‍্যাবে বদলি করা হয়, যেখানে তিনি সফলতার সঙ্গে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। ফারুক আহমেদের এই পদোন্নতি ও অতিরিক্ত আইজিপির র‍্যাংক ব্যাজ অর্জনকে তার দীর্ঘ কর্মজীবনের সততা, ত্যাগ, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন সহকর্মী ও সংশ্লিষ্টরা। পুলিশ বাহিনীর আধুনিকায়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগস :

সততা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি: অতিরিক্ত আইজিপির র‍্যাংক ব্যাজ পেলেন ফারুক আহমেদ

আপডেট সময় : ০৬:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬