ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৯৪ বার পঠিত

মহিনুল ইসলাম সুজন, নীরফামারী জেলা প্রতিনিধি।।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু কর্তৃক প্রায় ১২ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল ওয়ান ও দৈনিক ডেসটিনির নীলফামারী জেলার প্রতিনিধি সাংবাদিক আবু সাঈদ অপু এবং ক্যামেরাম্যান তাজুল। রোববার(২১ জুন) দুপুরে ওই উপজেলার সদরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানিয়ে  জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।  জানা যায়, জেলার কিশোরগঞ্জ বাজারের রাস্তার সাথে ১৫ শতাংশ ও পুকুরের ২৫ শতাংশসহ মোট ৪০ শতাংশ জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী গ্রেনেট বাবু। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সে কমিটি সম্প্রতি তদন্ত কাজ শুরু করেছেন। চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে চ্যানেল ওয়ান ও দৈনিক ডেসটিনি’র নীলফামারী জেলা প্রতিনিধি আবু সাঈদ অপু চেয়ারম্যানের দখলে নেয়া জমির তথ্য সংগ্রহ করতে সেখানে যান ঘটনার রোববার দুপুরে।দখলকৃত জমির তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ফেরার পথে চেয়ারম্যান গ্রেনেট বাবুর সন্ত্রাসী বাহিনী সাংবাদিক আবু সাঈদ অপু ও ক্যামেরাম্যান তাজুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে ক্যামেরা ও টাইপোটসহ লাইভ ডিভাইস মেশিন ছিনিয়ে নেয়।এ সময় স্থানীয়রা ছুটে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।এ ঘটনায় চেয়ারম্যানসহ ৬ জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে।সাংবাদিক আবু সাঈদ অপু জানান,পেশাগত কাজে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ শেষে ফেরার সময় চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ক্যামেরার লেন্স ভাংচুর, পিটু ক্যামেরা ও টাইপোটসহ লাইভ ডিভাইস মেশিন ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম(সুজন) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,কোনো নিরপরাধ মানুষ কখনো কোনো গণমাধ্যমকর্মীর উপর পেশাগত দায়িত্ব পালনের কারণে হামলা চালাতে পারেননা।সম্প্রতি সময়ে সাংবাদিকদের উপর হামলা,মামলা,নির্যাতন,হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।এ গুলো ঠাকুর ঘরে কে রে,আমি কলা খাইনা প্রবাদের মতই।আমি দ্রুত সময়ের মধ্যে তদন্ত পুর্বক এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনি মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীর উপর হামলা এটি অত্যন্ত দুঃখজনক এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।কিশোরগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় এজাহার পেয়েছি।তদন্ত পুর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০৭:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬