সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই। গুজব ছড়ালে কেউ ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেছেন, জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অগ্নিসংযোগকারী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকব। নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে, জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

























