ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

ইতালি প্রবাসী সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের ইফতার ও মতবিনিময় সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৩০০ বার পঠিত

সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
ইতালিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রোমে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান।
দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সাদ্দিকির পরিচালনায় রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান ২০২২-২৩ অর্থ বছরে প্রবাসীদের সেবা ও দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। প্রবাসীদের সেবার মান উন্নয়নে আগামীতে আরো প্রসারিত করার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানের বিষয়ে সরকারের সাথে দূতাবাসের সরাসরি আলাপ চলছে বলে তিনি আরো বলেন প্রবাসীদের সেবার ক্ষেত্রে দূতবাস শতভাগ কাজ করে যাচ্ছে। পাসপোর্ট, সার্টিফিকেটসহ সকল সেবাই এখন প্রবাসীরা সহজেই নিতে পারছে। সাংবাদিকদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন স্বচ্ছ ও সুষ্ঠু সমাজ গঠনে সাংবাদিকদের যেমন ভূমিকা রয়েছে, তেমনি অবদান রয়েছে বিদেশে বাংলাদেশকে তুলে ধরতে। এসময় সংক্ষিপ্ত আলোচনায় রাষ্ট্রদূত ২০২২ অর্থবছরের দূতাবাসের সেবা কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান পাসপোর্টের আবেদন ছিল ১৭,৮২৭টি, বিতরন করা হয়েছে ১৭,৭০৬টি, বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়েছে ৯৮৫টি। নো ভিসা রিকোয়ার্ড (ঘঠজ) ২১৫১টি। ট্রাভেল পারমিট (ঞচ) দেওয়া হয়েছে ১৭০টি। বিভিন্ন সার্টিফিকেট প্রদান করা হয়েছে ৭৪৬৪টি। ইতালির বিভিন্ন দূরবর্তী ৪টি শহরে ভ্রাম্যমান কন্স্যুলার সেবা দেওয়া হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধিত হয়েছে ২২৪৬টি। প্রবাসীদের মরদেহ প্রেরনে প্লেনভাড়া প্রদান করা হয়েছে ৩৬ জনের। বাংলা শিক্ষা কার্যক্রমকে বিকশিত করার লক্ষ্যে ইতালিতে ১৬টি সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন স্কুলে পাঠ্য পুস্তক দেওয়া হয়েছে ৪৬৬টি। ১৪ জন অসুস্থ ও বিপদগ্রস্থ প্রবাসীকে আর্থিক সহায়তা করা হয়েছে। সার্বিয়াতে কর্মী নিয়োগে ডিমান্ড লেটার সত্যায়ন করা হয়েছে ১৯০টি। এসময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান জসিম উদ্দিন, ইকোনমিক কাউন্সিলর মোঃ আল আমিন, প্রথম সচিব সাইফুল ইসলাম (পাসপোর্ট ও ভিসা), প্রথম সচিব আয়েশা আক্তার, দ্বিতীয় সচিব আশফাকুর রহমান (রাজনৈতিক) সহ রোমের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সিনিয়ার সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। ইফতার পূর্বে দেশে ও প্রবাসে সকল মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইতালি প্রবাসী সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের ইফতার ও মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩