সংবাদ শিরোনাম :
১ রান নিতেই পড়লো ৮ উইকেট
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ২৩২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
ব্যাটিং লাইন-আপ এতটা ভঙ্গুর হতে পারে? ১ রান নিতেই ৮ উইকেটের পতন হতে পারে? আশ্চর্যজনক মনে হলেও সেটাই হয়েছে অস্ট্রেলিয়া ঘরোয়া ওয়ানডে কাপে। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১ রান নিতেই হারিয়েছে ৮ উইকেট।
তাসমানিয়ার বিপক্ষে ২ উইকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ছিল ৫২ রান। এরপর ৫৩ রানে অলআউট হয়ে গেছে তারা। এতে ওয়ানডে কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডও করেছে দলটি। এর আগে ২০০৩ সালে এই তাসমানিয়ার বিপক্ষেই ৫১ রানে অলআউট হয়েছিল সাউথ অস্ট্রেলিয়া।

























