ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

১ রান নিতেই পড়লো ৮ উইকেট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ২৫৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ব্যাটিং লাইন-আপ এতটা ভঙ্গুর হতে পারে? ১ রান নিতেই ৮ উইকেটের পতন হতে পারে? আশ্চর্যজনক মনে হলেও সেটাই হয়েছে অস্ট্রেলিয়া ঘরোয়া ওয়ানডে কাপে। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ১ রান নিতেই হারিয়েছে ৮ উইকেট।

তাসমানিয়ার বিপক্ষে ২ উইকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ছিল ৫২ রান। এরপর ৫৩ রানে অলআউট হয়ে গেছে তারা। এতে ওয়ানডে কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডও করেছে দলটি। এর আগে ২০০৩ সালে এই তাসমানিয়ার বিপক্ষেই ৫১ রানে অলআউট হয়েছিল সাউথ অস্ট্রেলিয়া।

আজ শুক্রবার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে তাসমানিয়ার মুখোমুখি হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

১৬তম ওভারে ৫২ রানে ২ উইকেট ছিল আগে ব্যাট করা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। পরবর্তী ২৮ ডেলিবারিতে (২০.১ ওভারে) বাকি ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। এর মধ্যে নিতে পেরেছে মাত্র ১ রান। সেটাও আবার ওয়াইড থেকে। অর্থাৎ ব্যাট থেকে কোনো রান না নিয়েই ৮ উইকেট হারায় দলটি। নিচের দিকে টানা ৬ ব্যাটার ডাক মারেন।

শুধু জিতলেই হবে না। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে টেবিলের সেরা দুইয়ে যেতে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলো দিকেও।

ট্যাগস :

১ রান নিতেই পড়লো ৮ উইকেট

আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪