ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন না সাকিব: বিসিবির স্বস্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৪১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আঙুলের চোটের কারণে বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন বিশ্বের সেরা অলরাউন্ডার। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, দেশের হয়ে খেলার সময় তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে না বলছেন। তার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিবের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট না খেলার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়াতে তার স্টেটমেন্টটা দেখেছি। অবশ্যই এটা আনন্দের ব্যাপার, এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। তো এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

দলনেতা হিসেবে সাকিবকে দীর্ঘদিন ধরেই চাওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখানে একচুয়ালি রিকনসিডারের পার্টটা আসে না। স্টিল সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে। সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সে সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু এখনও উঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন না সাকিব: বিসিবির স্বস্তি

আপডেট সময় : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩