ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

৫০২ দিন পর গোল নেইমারের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৮০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গত জানুয়ারির শেষ দিকে সান্তোসে ফেরার পর, নেইমার অবশেষে তার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন স্মরণীয় করে তুললেন। রোববার সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।এই গোল নেইমারের জন্য স্বস্তির, কারণ সান্তোসে ফিরে আসার পর এটি তার প্রথম গোল, যখন তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছিল।৩৩ বছর বয়সী নেইমারের পেনাল্টি থেকে পাওয়া গোল পুরোটাই তার কৃতিত্বে। তিনিই আক্রমণ সূচনা করেন এবং প্রতিপক্ষের বক্সে ফাউল আদায় করেন। এরপর তার স্বভাবসুলভ থেমে শুরু করা দৌড়ের মাধ্যমে ১৪তম মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোরলাইন খোলেন।এই গোলের মাধ্যমে নেইমার সান্তোসের হয়ে ২৩৪ ম্যাচে ১৩৯ গোলের মাইলফলকে পৌঁছান। ২০১৩ সালে এই ক্লাব ছেড়ে ইউরোপের ফুটবলে পা রাখার পর এটি তার প্রথম গোল। এর আগে, ২০২৩ সালের ৩ অক্টোবর সৌদি ক্লাব আল-হিলালের হয়ে তিনি শেষবারের মতো গোল করেছিলেন।সৌদি লিগে এক বছরেরও বেশি সময় ধরে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। চোটের ধাক্কায় তার পারফরম্যান্সও ক্ষতিগ্রস্ত হয়। সবমিলিয়ে ৫০২ দিন পর গোল পেলেন নেইমার।রোববারের ম্যাচে শুধু গোলই নয়, একটি অ্যাসিস্টও করেন নেইমার, যা সান্তোসে ফেরার পর চার ম্যাচে তার প্রথম অ্যাসিস্ট। তার দল ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয়।

ট্যাগস :

৫০২ দিন পর গোল নেইমারের

আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫