ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

সরিষাবাড়ীতে অটো চালক মনি হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৫৪ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়িতে অটোচালক মনি হত্যা মামলার ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ মে) সকালে সরিষাবাড়ী, মধুপুর ও জামালপুরে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে র‌্যাব ১৪ ময়মনসিংহ সিনিয়র সহকারী পরিচালক অপারেশন ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, রকিবুল ইসলাম (১৯), আব্দুর রহিম (২২), ফারুক হোসেন (৩৭), শফিকুল ইসলাম (৩২) ও ফরমান আলী (৪০)।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ২২ এপ্রিল টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ব্রিজের পাশে বেগুনক্ষেত থেকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামের অটোচালক কিশোর মনির মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত কিশোরকে কেউ চিনতে না পারার কারণে ফেসবুকে ছবি দেয় পুলিশ। তা দেখে বড় ভাই রবিন মধুপুর থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন।

র‌্যাব ১৪ ময়মনসিংহ সিনিয়র সহকারী পরিচালক অপারেশন ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ২২ এপ্রিল ৩ টার দিকে আসামি রকিবুল ইসলাম সরিষাবাড়ীর রুদ্র বয়ড়া থেকে অটোচালক মনিকে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করেন। এর মধ্যে রকিবুল আরেক আসামি শফিকুলকে অটোরিকশায় ওঠায় এবং তারা দুজন ঘোরাঘুরির জন্য টাঙ্গাইলের ধনবাড়ীর দিকে রওনা করেন।

পথিমধ্যে চা-পান করার বাহানায় অপর আসামি রহিম ও ফারুকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা মোটরসাইকেল যোগে অটেরিকশার কাছাকাছি চলে আসেন। পরে অটোচালক মনি আসামি রহিমকে চিনতে পারেন। এ সময় শফিকুল, রহিম ও ফারুক প্রথমে মনিকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের গোলাবাড়ি ব্রিজের পাশে বেগুনক্ষেতে ফেলে রেখে যান। এরপর রকিবুল ভিকটিমের অটোরিকশাটি নিয়ে ফরমান সর্দারের নিকট ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

এ ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন র‌্যাবের একটি দল জেলার সরিষাবাড়ির বয়ড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

সরিষাবাড়ীতে অটো চালক মনি হত্যা মামলায় ৫ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩