সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র -পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৬৮ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় ১৯ আগস্ট বুধবার সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া ইউং একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে লিখিত বক্তব্যে অনুসারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার পর বিষয়টি সর্বাধিক গুরুত্বের সাথে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্স গেইটে এবং কম্পাউন্ড ডিউটিতে বিচ্যুতির অভিযোগে তিনজন পুলিশ সদস্যকে সকল ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার পূর্বক পুলিশ লাইন্স এ সংযুক্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে উদঘাটনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তদন্তাধীন বিষয়ে কোনো ধরনের অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।






















