রেকর্ড মানেই ক্রিস্টিয়ানো রোনালদো
- আপডেট সময় : ০৩:১৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
পর্তুগালের একজন তারকা ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলে রেকর্ড হবে আর রোনালদোর নাম থাকবে না তা কখনোই হতে পারে না। রেকর্ড মানেই যেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঠিক এমন কিছুই ঘটেছে ২১ জুন বুধবার অনুষ্ঠিত ইউরো ২০২৪ বাছাইপর্বের ফুটবল ম্যাচে। এদিন ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন পর্তুগিজ তারকা রোনালদো। এবং গড়েন ক্যারিয়ারের রেকর্ড ১২৩তম গোল।
পর্তুগালের জার্সিতে নিজের ২০০তম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে ইউরো ২০২৪ বাছাইপর্বে আইসল্যান্ডকে হারিয়েছে ১-০ গোলে পর্তুগাল। রোনালদোর ১২৩তম গোল জয় এনে দেয় পর্তুগালকে।
ম্যাচশেষে তিনি বলেন, ‘এটা দুর্দান্ত একটা অর্জন আমার ক্যারিয়ারে। সত্যিই অনন্য অর্জন।’ তবে রোনালদো অবশ্য সবচেয়ে বেশি খুশি নিজের ১২৩তম গোলটি দিয়ে দলকে জেতাতে পেরে। তিনি আরো বলেন, ‘ম্যাচে আমার গোলে আমার দল জিতেছে। এটা আমার ২০০ ম্যাচ খেলার অর্জনের চেয়েও বিশেষ কিছু।’ টানা চার জয়ে ইউরো বাছাইয়ে নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। ৪ ম্যাচের তাদের পয়েন্ট ১২।
বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো পাঁচটি ব্যালন ডি’অর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন, যা কোন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়। কর্মজীবনে তিনি ৩৪টি প্রধান সারির শিরোপা জয় করেছেন, তন্মধ্যে রয়েছে সাতটি লিগ শিরোপা, পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, এবং একটি উয়েফা নেশনস লিগ শিরোপা। রোনালদোর চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক ১৪০টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১২টি গোলের রেকর্ড রয়েছে। তিনি অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন যিনি ১,১০০টির উপর পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৮২৩টির বেশি গোল করেছেন। তিনি ১০০টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ ফুটবলার এবং প্রথম ইউরোপীয়।
রোনালদো ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড এ যোগদান করেন। ২০০৪ সালে রোনালদো ইউনাইটেডের হয়ে প্রথম শিরোপা এফএ কাপ জেতেন এবং দলটিকে টানা তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন।
রেকর্ড গড়া এই ফুটবল তারকা বর্তমানে সৗদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের ফরওয়ার্ড খেলোয়াড় হিসেবে খেলছেন।

























