ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় লিটন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ২৩৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

লিটন দাসের ব্যাটে রান নেই- এমন কথা কদিন আগেও শোনা গেছে জোরেশোরে। এমনকি বাদ পড়েছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও।তবে গত বছর লিটনের ব্যাট থেকেই এসেছিল ঐতিহাসিক ম্যাচ জেতানো ইনিংস। যেটি জায়গা করে নিয়েছে বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট  ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছে পাকিস্তানের মাটিতে লিটনের ২২৮ বলে ১৩৮ রানের ইনিংসটি।   সিরিজের দ্বিতীয় টেস্টে দলের প্রথম ইনিংসে সেদিন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৬৫ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেছিলেন লিটন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৬ উইকেটে। সেই জয়ে পাকিস্তানকে তাদের মাটিতেই টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ।   লিটন ছাড়াও ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংসের মনোনয়ন পেয়েছেন আরও চার ক্রিকেটার। তারা হলেন- ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যশস্বী জসওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।   হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা ১৯৬ রানের ইনিংসটির জন্য অলি পোপ, বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রানের জন্য জসওয়াল, মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রানের জন্য ব্রুক এবং ভারতের বিপক্ষে অ্যাডিলেডে ১৩০ রানের ইনিংসটির জন্য হেড মনোনীত হয়েছেন।

ট্যাগস :

বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় লিটন

আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫