পিসিবি থেকে নাজাম শেঠির নাম প্রত্যাহারের কারণ
- আপডেট সময় : ০৫:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন নাজাম শেঠি। অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে গত ডিসেম্বর থেকে তিনি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। আগামী ২৭ জুন তার মেয়াদ শেষ হবে। গুঞ্জন ছিল নতুম মেয়াদে পিসিবি প্রধানের দায়িত্বে থাকছেন তিনিই।
তবে সম্প্রতি শোনা যাচ্ছে জাকা আশরাফকে পুনরায় পিসিবিতে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন দেশটির পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ জাদরানি। এ নিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফের সঙ্গে রেশারেশি চলছে জাদরানির।
তাদের মধ্যে বিবাদের কারণ না হওয়ার জন্যেই নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে টুইট করেছেন বর্তমান চেয়রম্যান নাজাম শেঠি।
নাজাম শেঠি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আসিফ জাদরানি ও শাহবাজ খানের মধ্যে বিবাদের কারণ হতে চাই না। এই অস্থিরতা এবং অনিশ্চয়তা পিসিবির জন্য ভালো নয়। এ অবস্থায় আমি পিসিবি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই না। আমি অন্যদের মঙ্গল কামনা করি।’
শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবির পৃষ্ঠপোষক। আসিফ জাদরানি পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি। তারা জোট গঠন করে সরকার গঠন করেছে। তাই জাকা আশরাফকে পিসিবি চেয়ারম্যান পদে নিজের লোক হিসেবে বসাতে চান জাদরানি।
জাকা আশরাফ এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাফা রামদে মনোনয়ন পেতে পারেন কারণ নাজাম শেঠি পিসিবি চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে সরে এসেছেন। তারা পিসিবির দশ সদস্যের গভর্নিং বোর্ডে থাকবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সেই দশজনের একজনকে পিসিবি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন। যেহেতু পিসিবি নির্বাচন একটি আনুষ্ঠানিকতা, তাই জাকা আশরাফ পিসিবির পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন।
নাজাম শেঠির এমন বার্তার পর তা নিয়ে দেশটিতে নানা আলোচনা-সমালোচনা চলছে।

























