ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

নেইমারকে ইউনাইটেডে যোগের তাড়না ব্রাজিল কিংবদন্তির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাতাসে গুঞ্জন- মৌসুম শেষে পিএসজি ছাড়তে পারেন নেইমার। পিএসজি ছাড়ার পর ব্রাজিলিয়ান তারকা কোথায় যেতে পারেন তা নিয়েও আলোচনা চলছে। আর্সেনালসহ অনেক ক্লাবের নাম শোনা যাচ্ছে। তবে সব ক্লাবই সবার জন্য ‘পারফেক্ট’ নয়। উত্তরসূরি নেইমারের জন্য ‘পারফেক্ট’ ঠিকানা বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো।

৫১ বছর বয়সী রিভালদো উত্তরসূরি নেইমারকে তাড়না দিচ্ছেন, পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার জন্য। কারণ, ম্যান ইউনাইটেড নেইমারের উপযুক্ত আশ্রয় হবে বলে মনে করেন তিনি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যান ইউনাইটেডে যোগ দেন ব্রাজিলিয়ান ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডে গেলে ক্যাসেমিরোর সহায়তায় নেইমার আরও ভালো পারফর্ম করতে পারবেন বলে মনে করেন রিভালদো। যা তিনি পিএসজিতে করতে পারছেন না।

মিডিয়া সূত্রে জানা গেছে, পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু রিভালদো চান নেইমার যত তাড়াতাড়ি সম্ভব পিএসজি ছেড়ে দিক। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা রিভালদো মনে করেন, নেইমারের জন্য পিএসজি আদর্শ গন্তব্য নয়।

ডেইলি পোস্টে লেখা বেটফেয়ার কলামে রিভালদো লিখেছেন, ‘আমি নেইমারের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পক্ষে। সাম্প্রতিক দিনগুলোতে , মৌসুমের শেষে সে প্রিমিয়ার লিগের এই দলে যেতে পারেন বলে অনেক আলোচনা চলছে।’

বার্সেলোনার সাবেক তারকা স্বদেশিকে পরামর্শ দিয়ে আরো লিখেছেন, ‘যখন সে (নেইমার) বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিল, আমি ঐ দলবদলের বিপক্ষেই ছিলাম। কিন্তু এবার আমি তার এই সম্ভাব্য দলবদলের পক্ষে।’

নেইমারকে ইউনাইটেডে যোগের তাড়না ব্রাজিল কিংবদন্তির

আপডেট সময় : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩