ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৯৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এ নিয়ে শুরু থেকেই নানা টালবাহানা করছে ভারত। পাকিস্তানে খেলতে যাবে না, বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের এমন অনড় অবস্থানের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তান শুরুতে জানিয়েছিল, কোনোভাবেই তারা হাইব্রিড মডেলে (নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচ) যেতে রাজি নয়। শেষ পর্যন্ত অবশ্য দাবি মেনে নিয়েছে তারা। এর মধ্যে আরেক নতুন বিতর্ক তৈরি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার তারা বলছে, নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখবে না। বিসিসিআইয়ের এমন আপত্তিতে এবার খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবির এক কর্মকর্তা বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্রিকেটে রাজনীতি আনার অভিযোগ করেন।ওই কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি আনছে, এই বিষয়টা খেলার জন্য মোটেও ভালো নয়। তারা পাকিস্তানে সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। তারা চায় না যে তাদের অধিনায়ক (রোহিত শর্মা) চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাকিস্তানে আসুক। এখন আবার তারা আয়োজক দেশের নাম নিজেদের জার্সিতে ছাপাতেও চায় না। আমরা বিশ্বাস করি, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এটি হতে দেবে না এবং পাকিস্তানের পক্ষ নেবে।’

ট্যাগস :

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি

আপডেট সময় : ০২:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫