ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

চড়া দামে নেইমারকে কেনার পরেই আর্থিক অবনতি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নেইমারকে ক্লাবে আনার পর থেকেই সব ধরনের সমস্যা শুরু হয়েছে বলে দাবি করেছেন বার্সেলোনার অর্থনীতি বিভাগের ভাইস-প্রেসিডেন্ট এডুয়ার্ড রোমেয়ু। নেইমারকে চড়া দামে কেনার পর থেকেই বার্সেলোনার আর্থিক পতন শুরু হয়েছে বলেও জানিয়েছেন রোমেয়ু।

নেইমার ২০০৩ সালে সান্তোস ফুটবল ক্লাবে যোগ দেন। বিভিন্ন মর্যাদাক্রম অতিক্রম করে তিনি মূলদলে নিজের জায়গা করে নেন। তিনি সান্তোসের হয়ে প্রথম ম্যাচ খেলেন ২০০৯ সালে। ২০০৯ সালে তিনি কম্পেনাতো পুলিস্তার শ্রেষ্ঠ যুবা খেলোয়াড় নির্বাচিত হন। পরবর্তীতে সান্তোসের ২০১০ কম্পেনাতো পুলিস্তা জয়, নেইমারের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়া এবং ২০১০ কোপা দো ব্রাজিলে ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান। ২০১২ সালে সান্তোস থেকে বার্সেলোনা ক্লাবে যোগ দেন।

সদ্য ইউরোপে পা রাখা খেলোয়াড়ের জন্য বার্সেলোনা যে বেতন দেয় তা ছিল বিশাল। যদিও সেই মুহূর্তে নেইমারকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো। ২০১৭ সালে পিএসজি ২২২ মিলিয়ন রিলিজ ক্লজের জন্য বার্সেলোনা থেকে নেইমারকে কিনেছিল।

ক্লাব থেকে তার বিদায় বার্সেলোনার আর্থিকভাবে বেশি ক্ষতি করেছে। রোমেয়ু বলেন, ‘সে চলে যাওয়ার পর আমরা পাগলামি শুরু করি। পথ হারিয়ে ফেলি।’

উল্লেখ্য, নেইমার বর্তমানে পিএসজি ফুটবল ক্লাবে ফরোয়ার্ড হিসেবে খেললেও বেশ কিছুদিন যাবৎ তার পিএসজি ছাড়ারও গুঞ্জন শোনা যাচ্ছে।

চড়া দামে নেইমারকে কেনার পরেই আর্থিক অবনতি!

আপডেট সময় : ০৫:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩