ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

৮৯ রানে ইনিংস ঘোষণা অস্ট্রেলিয়ার, ভারতের লক্ষ্য ২৭৫

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ২২০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ব্রিজবেন টেস্টের পঞ্চম দিনে দাপুটে বোলিং করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৮৫ রানেই অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা। এরপর অবশ্য বেশি সময় ব্যাটিং করেনি অসিরা। ৪ রান যোগ করে ৮৯ রানে ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এতে ২৭৫ রানের লক্ষ্য পেয়েছে ভারত। আজ বুধবার গাবা স্টেডিয়ামে ৯ উইকেটে ২৫২ রানে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। দলীয় ৮ রান যোগ করতেই আউট হন আকাশ দিপ। ৪৪ বলে ৩১ রান করে ট্রাভিস হেডের বলে উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন ভারতীয় ১১ নম্বর ব্যাটার। এতে ২৬০ রানে শেষ হয় ভারতীয়দের প্রথম ইনিংস। ১৮৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। ২২ গজের পিচে বুমরাহ আকাশ দিপের তোপের মুখে দাঁঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ৪ টপঅর্ডার। নাথান ম্যাকসুইনি ২৫ বলে ৪, উসমান খাজা ৭ বলে ৮, মারনাস লাবুশেন ৯ বলে ১ ও মিচেল মার্শ ১৩ বলে ২ রান করেন। দলীয় ২৮ রানের মধ্যেই সাজঘরে ফেরত যান তারা। টেকেননি স্টিভ স্মিথও। ৫ বলে ৪ রান করে মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ হন তিনি। সিরাজের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১৯ বলে ১৭ রান করেন হেড। ১০ বলে ২২ রান করেন প্যাট কামিন্স। ইনিংস ঘোষণার সময় ১৯ রানে অপরাজিত ছিলেন অ্যালেক্স কেরে। তার সঙ্গে ২ রান নিয়ে খেলছিলেন মিচেল স্টার্ক।

ট্যাগস :

৮৯ রানে ইনিংস ঘোষণা অস্ট্রেলিয়ার, ভারতের লক্ষ্য ২৭৫

আপডেট সময় : ০৩:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪